নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। গণপরিবহন নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস। মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্প। গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি। জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

সাবেক বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।(১৫ আগস্ট) বাদ জোহর নগরের নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন।

একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,

এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন