নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। গণপরিবহন নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস। মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্প। গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি। জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।যে কোনো মুহূর্তে এটি ঘোষণা করা হতে পারে।গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার একথা বলেন

সরকার প্রধানের মুখ্য সচিব বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতিও রয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

খবরে আরো বলা হয়েছে, পে-স্কেল ঘোষণার ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে মুখ্য সচিব বলেন, ‘না, সেটা তো আমাদের মাথায় আছে। কিন্তু কী করবেন? সাধারণত পাঁচ-ছয় বছর পরপর পে-স্কেল হওয়ার কথা। কিন্তু বিগত সরকার ১১ বছর যাবত কোনো পে-স্কেল ঘোষণা করেনি। যার ফলে এই ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী আমরা চাপের মধ্যে আছি।

তিনি বলেন, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন তো বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে। কিন্তু এটাও তো ঠিক যে, কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার সমন্বয়ের দাবি করছেন।

amardesh24.com

আরও পড়ুন