নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নৌপথ হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক ডেস্ক।

নৌপথ হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র, ড্রোন বা গোলাবারুদের আঘাতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক নাবিক আহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হঠাৎ একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইঞ্জিন কক্ষের ব্যাপক ক্ষতি হয়।

হামলার পর জাহাজের ক্রুরা জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহত নাবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এখানে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে জাহাজে হামলার ঘটনার মধ্যেই ইরান নিয়ে আরও কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা স্মারক ছিল, তার মেয়াদ গত সোমবার শেষ হয়েছে। ওয়াশিংটন ওই সমঝোতার মেয়াদ আর বাড়াতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে থেকেই দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন চলছিল। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে

হামলার ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো দায় স্বীকার করা হয়নি। তবে পরিস্থিতি ঘিরে ওই অঞ্চলে সামরিক তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে। কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বড় সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন