নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার।

মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রাঙামাটি প্রতিবেদক:

মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌরসভার রসুলপুর এলাকার এক অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য ৫ বান ঢেউটিন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জোনের পক্ষ থেকে ওই ব্যক্তির হাতে পাঁচ বান ঢেউটিন তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।

দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণের অভাবে পরিবারটি দুর্ভোগে ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।

উপকারভোগী বলেন, ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন পাওয়ায় তাঁদের পরিবারের দীর্ঘদিনের একটি বড় সমস্যা দূর হয়েছে। সেনাবাহিনীর এ মানবিক সহায়তা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে। এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পাহাড়ি এলাকার মানুষের মধ্যে আস্থা ও আশার সৃষ্টি করছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে রয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

amardesh24.com

 

 

আরও পড়ুন