নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

জাহিদ হাসান হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

আমার দেশ ২৪ ডেস্ক।

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকরছেন সংগঠনটির নেতা-কর্মীরা।আজ শুক্রবার সকাল ৯টা থেকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বুলবুল আহমেদ। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

হত্যাকাণ্ডের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন।

amardesh24.com

 

আরও পড়ুন