নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তি। লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে। ১০ আসামিকে খালাস ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড। স্বর্ণের দাম বেড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ২০২৭ (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে পারছে না। প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা করেছে বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত।

স্বর্ণের দাম বেড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

আজ সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ১৫ মে-এর পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজারে মার্কিন ডলারের দর কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সাধারণত ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। এতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচক এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সুদের হার কোন দিকে যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করবেন তাঁরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাও বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যে মুনাফা তুলে নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে স্থির ছিল।

amardesh24.com

 

আরও পড়ুন