(এলসি) পাশাপাশি এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির(সেলস বা পারচেজ কন্ট্রাক্ট) মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন দেশীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। ব্যবসা সহজ করা, রপ্তানি বাড়ানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ‘আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯’-এর গেজেট প্রকাশ করেছে।
আগের ২০২১-২০২৪ মেয়াদের আমদানিনীতিতে এলসি ছাড়া চুক্তিভিত্তিক আমদানির সুবিধা থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের জন্য নির্দিষ্ট মূল্যসীমা ও নানা শর্ত আরোপিত ছিল। নতুন নীতিমালায় সেই মূল্যসীমার বাধ্যবাধকতা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত ধারার সঙ্গে দেশীয় আমদানিকারকদের নমনীয়তা ও সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।
নতুন নীতিমালার আওতায় মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড গুদাম প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশীয় শিল্পে বিনিয়োগের সুবিধার্থে বিশেষ আমদানি সুযোগ এবং রপ্তানিমুখী খাতের কাঁচামাল সহজলভ্য করতে আমদানির পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
amardesh24.com









