নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চকরিয়া ভাড়া বাসার বাথরুম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সরকারি ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম তুলনামূলক কম। বিডি বিমানবাহিনীর জন্য চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান। দেশের ৫ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু। ওয়াংচুককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তি। লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে।

বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু।

বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুহওয়ায় উড়োজাহাজটি ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে,  নিহতের মরদেহ বিমান থেকে নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না মেলায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানের অন্যান্য যাত্রীরা।

বিমান সূত্রে জানা গেছে, জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। চিকিৎসাজনিত এই জরুরি পরিস্থিতির কারণে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে জরুরি অবতরণ করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থাতেই ওই যাত্রীর মৃত্যু হয়।

মাসকাট বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর মরদেহ নামানোর প্রক্রিয়া শুরু করা হয়। তবে ওমানের স্থানীয় আইনি বিধিমালার কারণে উড়োজাহাজ থেকে মরদেহ সরাতে রয়্যাল ওমান পুলিশের ছাড়পত্রের প্রয়োজন পড়ে। সেই অনুমতি এখনও না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রাখা রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ছাড়পত্রের জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। অনুমতি মিললেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহটি নামানো হবে। এরপরই উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় রওনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।জরুরি অবতরণ করা এই বিজি-১৩৬ ফ্লাইটের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি।

এদিকে ফ্লাইটটি দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে আটকে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মাসকাট থেকে উড়োজাহাজটি কখন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশের অনুমতি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরই কেবল বাকি যাত্রীদের নিয়ে রওনা হওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটির আজ বুধবার বেলা ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

amardesh24.com

 

আরও পড়ুন