আন্তর্জাতিক ডেস্ক।
বিডি বিমানবাহিনীর জন্য চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমানজে-১০সিই ক্রয়ের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নে চতুর্থ প্রজন্মের এমআরসিএ ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক ও ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম কেনার কার্যক্রম চলমান। চলতি অর্থবছরে বাজেট পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে, অন্যথায় পরবর্তী বাজেটে যাবে।
উপদেষ্টা জানান, এমআরসিএ (জে-১০সিই) ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের খসড়া চুক্তিপত্র তৈরি হয়েছে, যা অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে।
জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান কমব্যাট সিচুয়েশনে ভারতের রাফাল বিমান ভূপাতিত করেছিল চায়নিজ জে-১০, ইউরোপীয় রাফাল বা ইউরোফাইটারের তুলনায় এগুলোর দাম অনেক কম হওয়ায় বাংলাদেশ এদিকে নজর দিয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
amardesh24.com









