নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই ইংলিশ ব্যাটার। দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস। গুমের ব্যক্তি পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়: সেনা প্রধান। নেপালে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬১৬ জন। রাজধানীতে সকাল সকাল বৃষ্টি। জাতীয় সংসদে ৩টি পৃথক বিল উত্থাপিত হয়েছে। বাছাই পর্বের সর্বশেষ ধাপ প্লে-অফ পর্ব শেষ হয়েছে গতকাল।

দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস।

মালয়েশিয়ায় সাড়ে ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসবাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে দেশে তার দুটি অস্ত্রোপচার করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এপ্রিলের শুরুতে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসা নেন তিনি।দুই দেশে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

amardesh24.com

 

আরও পড়ুন