নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই ইংলিশ ব্যাটার। দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস। গুমের ব্যক্তি পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়: সেনা প্রধান। নেপালে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬১৬ জন। রাজধানীতে সকাল সকাল বৃষ্টি। জাতীয় সংসদে ৩টি পৃথক বিল উত্থাপিত হয়েছে। বাছাই পর্বের সর্বশেষ ধাপ প্লে-অফ পর্ব শেষ হয়েছে গতকাল।

দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই ইংলিশ ব্যাটার।

স্পোর্টস ডেস্ক।

টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানে আউট হয়েছেন ইংল্যান্ডের জো রুট, তবে এই ছোট ইনিংসেই গড়েছেন বিশ্ব রেকর্ড। নিজের দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই ইংলিশ ব্যাটার

লর্ডসে ২৪ রান করার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন রুট। ইংল্যান্ডের মাটিতে তার টেস্ট রান এখন ৭ হাজার ৫৯৪। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। নিজ দেশের মাটিতে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। শচীনকে অবশ্য আগেই ছাড়িয়ে গিয়েছিলেন রুট।

সব মিলিয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো শচীনের দখলে। ২০০ টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। আর ১৬৮ ম্যাচে রুটের রান ১৪ হাজার ২০৮। শচীনের রেকর্ড ভাঙতে ইংলিশ ব্যাটারের প্রয়োজন আরও ১ হাজার ৭১৩ রান।

রুট শচীনের রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে। এ বিষয়ে রুটের বাবা ম্যাট রুটও নিজের মত জানিয়েছেন।

টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, রুটের পক্ষে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়া সম্ভব। ফিটনেস, মনোযোগ ও খেলার প্রতি আগ্রহ ধরে রাখতে পারলে তার সামনে বড় কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন