নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার।এতে নতুন মাসে তেলের দাম না বাড়িয়ে তা আগের অবস্থাতেই বহাল রাখা হয়েছে।আজ সোমবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১০৫ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ ১ জুন ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এরপর জুলাই ও আগস্টের ধারাবাহিকতায় নতুন সেপ্টেম্বরের জন্যও সেই দর অপরিবর্তিত রাখা হলো।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসে অভ্যন্তরীণ বাজারেও স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দাম সমন্বয় করে আসছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

amardesh24.com

 

আরও পড়ুন