নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মানুষদের জীবিত উদ্ধারে নেপালে এখন চলছে মরিয়া চেষ্টা।

আন্তর্জাতিক ডেস্ক।

নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারে নেপালে এখন চলছে মরিয়া চেষ্টা ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশের প্রায় ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ এলাকা ও টানেলে আটকে আছেন ৯০০ জনেরও বেশি মানুষ।

সোমবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নিখোঁজ হওয়া ৯৩৩ জন শ্রমিক ও কর্মচারীকে উদ্ধার করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

এর আগে পাহাড়ি ঢলে বরফ, পাথর, কাদা ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ নেমে নেপালের বিস্তৃত এলাকা তছনছ হয়ে যায়। নজিরবিহীন এই দুর্যোগে নেপালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ জনে। এছাড়া সীমান্তের ওপারে তিব্বত অংশে আরও ১৬ জনের প্রাণহানির খবর মিলেছে।

নেপালে এখনও ৪ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পাশাপাশি তিব্বত অঞ্চলেও নিখোঁজের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, ক্ষতিগ্রস্ত চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন টানেলে ভারী যন্ত্রপাতি এবং কোদাল দিয়ে কাদার পুরু স্তর সরিয়ে ভেতরে ঢোকার পথ তৈরি করা হচ্ছে।

সেনাবাহিনী ও উদ্ধারকারী দলের প্রতিনিধিরা জানান, সুড়ঙ্গের গভীরে বিপুল পরিমাণ কাদা ও পানি জমে থাকায় ভেতরে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও ভেতরের নিরাপদ আশ্রয়স্থলে মানুষ এখনো জীবিত থাকতে পারেন-এমন আশায় বুক বাঁধছেন উদ্ধারকারীরা।

amardesh24.com

 

আরও পড়ুন