উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার পাশাপাশি আশপাশের ৫ থেকে ছয়টি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে।
জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহত আরও ৫ জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
amardesh24.com









