নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখে লংমার্চে বাধা আসলেও সফল করা হবে কর্মসূচি। সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার। পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক। বেনজীরের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে: মির্জা আব্বাস। বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা। সোনার বাজার আবারও কমানোর ঘোষণা।

বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহতও ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬১ জন নারী ও ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

এক পোস্টে কারমানপুর বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার দাঁড়িয়ে থাকে।’

গত রোববার লারাক দ্বীপে মার্কিন হামলার মধ্য দিয়ে দীর্ঘ এক মাসের বিরতির পর ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত নতুন করে শুরু হয়। ওয়াশিংটনের দাবি, সামুদ্রিক মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি শনাক্ত করার পর দুটি ইরানি লঞ্চারে হামলা চালানো হয়।

এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকসহ প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।এরপর মঙ্গলবার গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সেন্টকম ইরানের অভ্যন্তরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা চালায়।

২০২৬ সালের ১৮ জুন শত্রুতা বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে মতবিরোধের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জুলাইয়ে আবারও সংঘর্ষ শুরু হয়। এরপর নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন