নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি: অলি আহমেদ।

অধিকার প্রতিষ্ঠা এবং দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্‌বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, তার বয়স ৮৮ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকার গঠনের পরপরই জনগণের মধ্যে কোনো সরকার নিয়ে এমন হতাশার কথা তিনি আগে শোনেননি। বর্তমানে অনেকের মুখে শোনা যাচ্ছে, তারা আর বিএনপিকে ভোট দেবেন না।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সকালেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি কর্মসূচির প্রতি জনগণের সমর্থনের প্রমাণ দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান চাইলে দলের নেতাকর্মীদের ঘুম থেকে জাগিয়ে তুলতে পারেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, একসময় তিনি ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাড়’ স্লোগান দিতেন। এখন তিনি কী বলছেন, সেটিও জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ তুলে অলি আহমদ বলেন, একসময় বেগম খালেদা জিয়ার অনুরোধে তাকে নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন তিনি। সালাহউদ্দিন আহমদকে অনেকে ‘শিলং সালাহউদ্দিন’ নামে অভিহিত করেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কোরান-সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার যে কথা তিনি একসময় বলেছিলেন, এখনো কি তিনি সেই অবস্থানে রয়েছেন?

দেশ পরিচালনায় সৎ ও ইমানদার ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়।

amardesh24.com

 

আরও পড়ুন