আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি আদায়ের জন্য তারা পথেনেমেছেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন।
আজ শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই এই কর্মসূচি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মসূচি ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’
তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন স্থানে কর্মসূচির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করা হলে দেশের মানুষও তার জবাব দেবে।
লংমার্চে বাধা দেওয়ার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘গন্তব্যের পথে বাধা এলে আমরা লড়াই করতেই নেমেছি জনগণের অধিকারের জন্য। আমরা আমাদের গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছব। কোনো বাধাকেই আমরা পরোয়া করব না।
amardesh24.com









