নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মন্নানকে নিয়োগ দিয়েছে :সরকার। চট্রগ্রাম গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। পুরুষ হওয়ার স্বপ্ন নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পরে মর্মান্তিক মৃত্যু। প্রাণ গ্রুপে নিয়োগ চলছে ৩০ সেপ্টেম্বরে মধ্যে আবেদন করুন। আওয়ামী নেতাকর্মীদের কাউকে বললেও এখন আর কেউ দেশে ফিরত না। কেন্দ্রীয়  কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তানের মেয়েরা। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন : রাষ্ট্রপতি। ফেনীতে মিল মালিকের মৃত্যু। দেশবাসী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্রগ্রাম গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
চট্টগ্রাম নগরের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ সোমবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

amardesh24.com

 

আরও পড়ুন