লালপুরে ১০৬ পিস ইয়াবা, মাদক বিক্রির টাকা ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ,এর আগে দিবাগত শেষ রাতে উপজেলার মোহরকয়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন স্থানীয় মোহরকয়া গ্রামের মো. ওহিদুল মোল্লা (৩২), রাজশাহীর বাঘার আলাইপুর গ্রামের মো. মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের মো. আলামিন (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের একটি টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।
amardesh24.com









