নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযানে প্রাইভেটকার জব্দ।

বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।গতকাল মঙ্গলবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়, পরে উদ্ধারকৃত আলামতসহ আটকদের আইনি প্রক্রিয়ার জন্য ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেআটকরা হলেন- মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।
সিকিউরিটি টিম সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-৬৭৮০) বসুন্ধরার ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে।
গাড়িটির ছবি আগে থেকেই নিরাপত্তাকর্মীদের কাছে রক্ষিত থাকায় দায়িত্বরত সিকিউরিটি গার্ডতাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করেন। এরপর নিরাপত্তা দল গাড়িটির পিছু ধাওয়া করে চোরচক্রটিকে হাতেনাতে ধরে ফেলেছে
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক চক্রটি এর আগেও বসুন্ধরা আবাসিক এলাকার এ, আই, এল ও জি-ব্লকসহ বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল।ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে আটক করে বসুন্ধরা সিকিউরিটি টিম থানায় হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, চুরি হওয়া একাধিক মোটরসাইকেলের মালিক আইনি ব্যবস্থা নিতে থানায় উপস্থিত হয়েছেন। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন