নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নিহত অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক। অপ্রতিম হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৭ শর্ত : ইরানের। তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গনে অপ্রতিমের জানাজা সমপন্ন। ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় মোট আসামি ২৭৫ জন। তাদের মধ্যে ২০৪ জন পলাতক এবং গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৭১ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, বিচারাধীন ২২টি মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ওই মামলায় আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন। গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক।

সূত্র জানায়, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামল এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন।

বিচারাধীন মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলার বিচার চলছে। এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক ও নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এ ছাড়া শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড, কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’, গাজীপুরের জয়দেবপুর এবং টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় করা মামলাও বিচারাধীন রয়েছে।

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, তদন্তাধীন ও বিচারাধীন মামলাগুলোর মধ্যে ট্রাইব্যুনাল-১-এর অধীনে ৩৪টি এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে গুমসংক্রান্ত ১১টি, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দুটি, জঙ্গি দমনের নামে হত্যাকাণ্ডের একটি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৩০টি মামলা রয়েছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গুমের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। অচিরেই ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুমের ঘটনাও রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন