নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নিহত অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক। অপ্রতিম হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৭ শর্ত : ইরানের। তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গনে অপ্রতিমের জানাজা সমপন্ন। ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়।

অপ্রতিম হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন।

(কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। এ ঘটনায় ফাহিম আহমেদ নামে আরও একজনকে আটক করা হয়েছে, এর আগে একই মামলায় তুহিন ও আনাস নামে দুজনকে আটক করা হয়, এ নিয়ে মোট ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে আলামত যাচাই করা হচ্ছে।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের এক নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সাথে ছবি তোলার কথা বলে মায়ের ব্যবহৃত আইফোনটি নিয়ে বের হয় অপ্রতিম। এরপর আর ঘরে ফেরেনি সে। সম্ভা্ব্য সব স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে শিশুটির বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতিম নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সাথে তুহিন নামে এক তরুণকে দেখতে পেয়ে তাকে আটক করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস এবং তদন্তের ধারাবাহিকতায় পরবর্তীতে ফাহিম আহমেদকে আটক করে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন