নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি নিরীহ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের সহিংস আক্রমণ অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়। এতে এক বিমানচালকসহ তিন সৌদি নাগরিক নিহত হন এবং দেশি-বিদেশি একাধিক ব্যক্তি আহত হন। প্রথম হামলায় বিমানবন্দর অবকাঠামো এবং দ্বিতীয় হামলায় রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত সময়ের মধ্যেই বিমানবন্দরটি সচল করে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সৌদি কর্তৃপক্ষ।

amardesh24.com

 

আরও পড়ুন