নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার।

টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে চিহ্নিত এক ডাকাতকে আটক এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পগুলোর নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে যৌথভাবে এ অভিযান চালানো হয়। এতে এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্যাটালিয়ন আনসার ও কোস্ট গার্ডের ১০৫ জন সদস্য অংশ নেন।

অভিযানে ৪ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত এক আসামি ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ ছাড়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় ‘সাদ্দাম বাহিনীর’ এক সক্রিয় সদস্য ও চিহ্নিত ডাকাতকে আটক করা হয়। পৃথক স্থান থেকে অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হন অভিযানকারীরা।

অন্য দিকে অনলাইন জুয়া, মাদক সেবন, পারিবারিক নির্যাতন ও পুলিশি কাজে বাধার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের একজনকে চার মাস এবং দুজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

১৬ এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ অব্যাহত রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন