নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী।

লজ্জা, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কেবল শারীরিকভাবে নীরোগ থাকাই পূর্ণাঙ্গ স্বাস্থ্য নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার সমন্বিত রূপই হলো প্রকৃত স্বাস্থ্য। ফলে কোনো অবস্থাতেই মানসিক স্বাস্থ্যকে অবহেলা করার অবকাশ নেই।

তিনি আরও উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসাকেন্দ্রিক কোনো বিষয় নয়; এটি মানুষের আত্মমর্যাদা, পারিবারিক শান্তি ও জাতীয় কল্যাণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মানসিক সমস্যায় আক্রান্ত কাউকে অবহেলা বা সমাজবিচ্ছিন্ন না করে তাঁদের অনুভূতির প্রতি সহমর্মী হওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ বছরের প্রতিপাদ্য—‘বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা মানসিক স্বাস্থ্যজনিত সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে শোনা ও গ্রহণ করাই ইতিবাচক পরিবর্তনের মূল ভিত্তি।

তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গৃহীত সরকারি পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, প্রান্তিক জনগণের কাছে সেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা, টেলি-কাউন্সেলিং, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ এবং হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ জনবল বৃদ্ধির কাজ জোরদার করা হয়েছে। এ ছাড়া গর্ভবতী মা ও শিশু-কিশোরদের শারীরিক-মানসিক সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক যত্ন নিশ্চিতে সরকার বিশেষ জোর দিচ্ছে।

মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ দ্বিধা বা লজ্জা বোধ করবে না।

amardesh24.com

 

আরও পড়ুন