নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী। রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আন্তর্জাতিক ডেস্ক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘এ সরকারকে বিদায় নিতে হবে।’

আজ শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি জানানো হবে।

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রধান নির্বাচন কমিশনারের পদক্ষেপের সমালোচনা করে আসছে বিরোধী দলগুলো।

রাহুল গান্ধীর পোস্টে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি সরকারের পরিবর্তনের আহ্বানও উঠে এসেছে। তাঁর বক্তব্য, এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

amardesh24.com

 

আরও পড়ুন