নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী। রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার।

উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ।

উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ থাকার ৪০ মিনিট পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু হয়েছে আজ শনিবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের হাইড্রোলিক/কারিগরি ত্রুটির খবর পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ রাখা হয়। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে রানওয়ে খুলে দেওয়া হয়।

রানওয়ে বন্ধ থাকার সময়ে আকাশপথে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এ সময় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটসহ কয়েকটি উড়োজাহাজকে আকাশে অপেক্ষমাণ থাকতে হয়। রানওয়ে চালুর পর হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রথম অবতরণ করে এবং এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

বিমানবন্দর ও বিমান সূত্রে জানা যায়, ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৯৬/৪৩৬ ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নির্ধারিত সময়ে পৌঁছালেও কারিগরি জটিলতার কারণে উড়োজাহাজটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহজালালে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে, অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির অবতরণে কিছুটা বিলম্ব হলেও যাত্রী ও ক্রু সদস্যেরা সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত অবস্থায় ঢাকায় পৌঁছেছেন।

amardesh24.com

 

আরও পড়ুন