নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রবীন্দ্রনাথের গ্রফিতি নষ্ট বিকৃত করার চেষ্টায় ৪ আসামি রিমান্ডে। শিক্ষার্থী তাজমিন হত্যা মামলায় প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেবুর বাগান থেকে ১৭ককটেল উদ্ধার। সচিবালয়কে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না প্রধানমন্ত্রী। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিতে ২ বাংলাদেশীসহ ১২ জন নিহত। মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সারাদেশ  ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু।

সচিবালয়কে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ সচিবালয়কে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই স্থানান্তরের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সচিবালয়ের ৩টি আলাদা নকশা চূড়ান্ত করেছে স্থাপত্য অধিদপ্তর, এর আগে বুধবার অনুষ্ঠিত এক নীতিগত সভায় নকশাগুলো উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পের অগ্রগতি বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া জানান, নতুন এই প্রশাসনিক হাব নির্মাণে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্প এলাকা ও আশপাশের রাস্তার প্রশস্ততা এবং যানবাহন চলাচলের সার্বিক পরিস্থিতি মূল্যায়নে শিগগিরই জরিপ চালানো হবে। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি লুই আই কানের নকশাকৃত জাতীয় সংসদ ভবনের নান্দনিকতাকে অনুসরণ করেই নতুন ভবনগুলোর রূপরেখা তৈরি করা হয়েছে, যাতে কোনো পৃথক ফটক রাখা হয়নি।

এর আগে ২০১৫ সালেও শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে সচিবালয় সরিয়ে নেওয়ার আলোচনা উঠেছিল, তবে পরবর্তীতে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। তৎকালীন সময়ে বর্তমান সচিবালয় চত্বরেই একাধিক বহুতল ভবন নির্মাণের পাশাপাশি পশ্চিমপাশের পরিবহন পুল ও জিপিও এলাকা নিয়ে সম্প্রসারণের চিন্তা করা হয়েছিল।

তবে সরকার আবার শেরেবাংলা নগরেই সমন্বিত সচিবালয় গড়ার সিদ্ধান্তে ফিরে এসেছে। নতুন সচিবালয়ের নির্মাণকাজ সম্পন্ন হলে রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন সরকারি দফতরগুলোকে পুরোনো সচিবালয় ভবনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন