নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিতে ২ বাংলাদেশীসহ ১২ জন নিহত। মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সারাদেশ  ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী। রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের নির্ধারিত দুটি ফ্লাইট চলাচল করবে না।আজ শনিবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে ভোগান্তিতে পড়া যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা ও ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

amardesh24.com

 

আরও পড়ুন