নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রবীন্দ্রনাথের গ্রফিতি নষ্ট বিকৃত করার চেষ্টায় ৪ আসামি রিমান্ডে। শিক্ষার্থী তাজমিন হত্যা মামলায় প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেবুর বাগান থেকে ১৭ককটেল উদ্ধার। সচিবালয়কে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না প্রধানমন্ত্রী। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিতে ২ বাংলাদেশীসহ ১২ জন নিহত। মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সারাদেশ  ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু।

লেবুর বাগান থেকে ১৭ককটেল উদ্ধার।

একটি লেবুর বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সী মণ্ডল টোলা এলাকার ১টি লেবুর বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, সেখানে ককটেলসদৃশ বস্তু থাকার সন্দেহে তিনটি বালতি ঘিরে রাখা হয়। পরে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ১৭টি ককটেল উদ্ধার করে।

এসআরবির রাজশাহী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে লেবুর বাগানে ককটেলসদৃশ বস্তু থাকার সন্দেহে তিনটি বালতি ঘিরে রাখা হয়। পরে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ১৭টি ককটেল উদ্ধার কর হয়। কে বা কারা ককটেল গুলো রেখে গেছে। তা নিয়ে তদন্ত হবে।

amardesh24.com

 

আরও পড়ুন