নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে সভায় আলোচনা হতে পারে।

এ ছাড়া বিরোধী দলের লং মার্চ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় সভায় গুরুত্ব পেতে পারে।পাশাপাশি সংসদ সদস্যদের করণীয় সম্পর্কেও দলীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

amardesh24.com

 

আরও পড়ুন