নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রবীন্দ্রনাথের গ্রফিতি নষ্ট বিকৃত করার চেষ্টায় ৪ আসামি রিমান্ডে। শিক্ষার্থী তাজমিন হত্যা মামলায় প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেবুর বাগান থেকে ১৭ককটেল উদ্ধার। সচিবালয়কে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না প্রধানমন্ত্রী। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিতে ২ বাংলাদেশীসহ ১২ জন নিহত। মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সারাদেশ  ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু।

রবীন্দ্রনাথের গ্রফিতি নষ্ট বিকৃত করার চেষ্টায় ৪ আসামি রিমান্ডে।

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।আসামিদের মধ্যে আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানের ৩ দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুনানির সময় আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়, তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ তুলে ধরেন, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন