নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের ১ যুবক গ্রেপ্তার।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি হোটেলে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, এর আগে শনিবার  এ ঘটনায় মামলা হলেও সোমবার (১২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি, পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি।

হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে, পরদিন কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান, বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়, মামলার পর অভিযান চালিয়ে রোববার ভোরে লোকমানকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন