নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতার উপর হামলার চেষ্টা।

আন্তর্জাতিক ডেস্ক।

ভারতের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে একটি পূজা উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির কাছে ‘মিলন সঙ্ঘ’-এর পূজা উদ্বোধনে যাচ্ছিলেন মমতা। তিনি হেঁটে যাওয়ার সময় সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা। এ সময় ভিড়ের মধ্যে দিয়ে তর্নিষ্ঠা সাহা নামের এক নারী তাঁর কাছে পৌঁছে যান।

অভিযোগ অনুযায়ী, ওই নারী মমতাকে ঘুষি মারা ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেন। পাশাপাশি তাঁকে গালিগালাজও করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তাকর্মী ও দলীয় নেতাকর্মীরা। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। কালীঘাট থানার পুলিশ ওই নারীকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রের দাবি, ওই নারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি পরিচয় দিয়ে তাঁর বাড়ির দরজায় পৌঁছেছিলেন। মমতা বাড়ি থেকে বের হওয়ার পরই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। তবে এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর মমতার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তার মধ্যেও ওই নারী কীভাবে তাঁর এত কাছে পৌঁছালেন, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের মানসিক অবস্থা নিয়েও তদন্তে সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন ই-মেইলে লিখিত অভিযোগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে ঘটনার মধ্যেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূজা উদ্বোধন করেছেন মমতা।অভিযুক্তের উদ্দেশ্য ও ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন