সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চাওয়া হয়।
বৈঠকে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় শোক জানান তিনি।
এ সময় উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।বৈঠকে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত।
amardesh24.com









