নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে তবে সেই সুযোগে সিএনজিচালিত বাসেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন রুটে আগে ১০ টাকা ভাড়ার জায়গায় এখন ১৫ টাকা নেওয়া হচ্ছে। অথচ সরকারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানোর অনুমোদন দেওয়া হয়নি। ফলে জ্বালানির দাম না বাড়লেও সিএনজিচালিত বাসে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

সম্প্রতি রাজধানীর নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রাইদা এন্টারপ্রাইজের একটি বাসে যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া নিয়েছেন। অথচ আগে এই পথে ভাড়া ছিল ১০ টাকা। একবারে ৫ টাকা বাড়ানো হয়েছে। শুধু এই বাস নয়, অন্য বাসগুলোতেও একই ভাড়া নেওয়া হচ্ছে।

আশরাফুল ইসলাম আরও বলেন, হঠাৎ তার চোখ পড়ে বাসচালকের ড্যাশবোর্ডের দিকে। সেখানে সক্রিয় অবস্থায় সিএনজির মিটার দেখতে পান তিনি। তার ভাষায়, গ্যাসচালিত বাসে ডিজেলচালিত বাসের ভাড়া নেওয়া ভয়াবহ প্রতারণা। এ বিষয়ে কন্ডাক্টরকে প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। বাংলাদেশে তেলের দাম বাড়লে ঢাকার সব বাস তেলে চলে, আর গ্যাসের দাম বাড়লে সব বাস গ্যাসচালিত হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও বাসের সহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক বাস এখনো সিএনজিতে চলে। এসব বাস রাতে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, রাইদা এন্টারপ্রাইজ ও গ্রেট তুরাগের বেশ কিছু বাস দক্ষিণ যাত্রাবাড়ীর সিফাত সিএনজি ফিলিং স্টেশন কোম্পানি লিমিটেড থেকে গ্যাস সংগ্রহ করে।

১২ টাকার ভাড়া ১৫ টাকা, অতিরিক্ত আদায় ৩ টাকা

গত ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়। পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন রুটে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। পরে ২২ সেপ্টেম্বর সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার পরও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধ হয়নি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। তবে এই বৃদ্ধি গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

amardesh24.com

 

আরও পড়ুন