নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক।

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ।গতকাল মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।

এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। কোচিং স্টাফে এই দুই সাবেক তারকার একসঙ্গে কাজ করা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি। দলটির দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

আইপিএলে ১৩২ ম্যাচ খেলে যুবরাজ ২ হাজার ৭৫০ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, ‘যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী সে। বর্তমান সময়ের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আমাদের দলের জন্য মূল্যবান হবে।’

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজও। দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।’

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার।

amardesh24.com

 

আরও পড়ুন