নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন।

মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাং দৌরাত্ম্য প্রতিরোধে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে ৪ ঘণ্টার এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৪৪ জন অপরাধীকে।এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া- এই চার থানায় রাত ৯টার পর শুরু হয় বিশেষ ব্লক রেইড। পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে ৪টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩৪৪ জন অপরাধীকে। এর মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

amardesh24.com

 

আরও পড়ুন