প্রতিবছর ভাষা শহীদের স্মৃতি স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে, গতকাল রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মো, আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেলার তারিখ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দিনক্ষণ নির্ধারণের লক্ষ্যে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সচিব ইয়াসমিন বেগম।
সভায় উপস্থিত প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অমর একুশে বইমেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
amardesh24.com







