নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাবেক দুই যুবলীগ নেতা কোর্টে জামিন চাইতে গিয়ে: গ্রেপ্তার। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর হুমকি। জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাভারে অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিনসহ ৩ জন আটক। ভিয়েতনাম, দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক স্টেডিয়াম। সৌদিতে ৪ টি অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার। রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক।

এমবাপে জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা। ম্যাচের ৩০ মিনিটে হোসে মরিনহোর শিষ্যরা ডেডলক ভাঙেন। অসাধারণ এক গোল করেন আর্দা গুলার।

প্রথম গোলের ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাচোদিমোসকে কাটিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সেভিয়া। তবে ফেলিক্স কোরেইয়ার ভলি মাটিতে লেগে দিক পরিবর্তন করে ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে আরেকবার গোলের দেখা পান এমবাপে। বক্সের ভেতর ফাউলের শিকার হন তিনি। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা। ৬৩ মিনিটে তার গোলে ৩-০ গোলের লিড পায় রিয়াল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১১ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে।

amardesh24.com

 

আরও পড়ুন