নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাবেক দুই যুবলীগ নেতা কোর্টে জামিন চাইতে গিয়ে: গ্রেপ্তার। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর হুমকি। জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাভারে অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিনসহ ৩ জন আটক। ভিয়েতনাম, দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক স্টেডিয়াম। সৌদিতে ৪ টি অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার। রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর হুমকি।

বিনোদন ডেস্ক।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর নতুন করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একটি পক্ষ। মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের কেউ তাদের কথা না শুনলে কিংবা অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী নিশানা হতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই হামলার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি মুম্বাই পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে অনিল পণ্ডিত দাবি করেন, তিনি ও হারমান সান্ধু মিলে টাইগার শ্রফের ওপর হামলার দায় নিচ্ছেন। পোস্টে বলা হয়, এর আগে ফোন করে অভিনেতাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কবার্তা শোনেননি বলে দাবি করে তাকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়।

ওই পোস্টে আরও হুমকি দেওয়া হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের যারা তাদের কথা শুনবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাদেরও একই পরিণতি হতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রসঙ্গত, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় তিন অজ্ঞাতপরিচয় হামলাকারী। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুষ্পা পার্কের কাছে অভিনেতা তাঁর বিএমডব্লিউ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময়ই গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় টাইগারের গাড়িচালক ফিরদৌসসহ কয়েকজন আহত হয়েছেন। তবে অভিনেতা নিজে গুলিবিদ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়। এলাকা ঘিরে রেখে হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পাশাপাশি ঘটনাস্থল থেকে গুলির খোল সংগ্রহ করেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরা।

এর আগে জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ির বাইরে গুলির ঘটনা ঘটে। ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ে গুলিতে নিহত হন রাজনীতিক বাবা সিদ্দিকি। একের পর এক এমন ঘটনায় বলিউডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। টাইগার শ্রফের ওপর হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

amardesh24.com

 

আরও পড়ুন