নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাবেক দুই যুবলীগ নেতা কোর্টে জামিন চাইতে গিয়ে: গ্রেপ্তার। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর হুমকি। জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাভারে অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিনসহ ৩ জন আটক। ভিয়েতনাম, দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক স্টেডিয়াম। সৌদিতে ৪ টি অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার। রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সাবেক দুই যুবলীগ নেতা কোর্টে জামিন চাইতে গিয়ে: গ্রেপ্তার।

মামলায় স্থায়ী জামিন প্রার্থনা করতে গিয়ে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তার হয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতাসহ দুজন। বিজ্ঞ আদালত শুনাহন্তে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন পেশ করেন ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন রাজু।

আদালতে যুক্তিতর্ক ও শুনানি শেষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার আসামিদের জামিন আবেদন খারিজ করে দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা (সিডব্লিউ) মূলে তাঁদের সরাসরি জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল সন্ত্রাসবিরোধী আইনের উক্ত মামলায় পূর্বে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করেন।

আটককৃত আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান খলিল পৌর এলাকার সাহাপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের সন্তান। অপর আসামি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল হোসেন রাজু উপজেলার প্রত্যাশী গ্রামের মৃত সুফিয়ান মিয়ার সন্তান।আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশ প্রহরায় তাঁদের চাঁদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

amardesh24.com

 

আরও পড়ুন