নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাবেক দুই যুবলীগ নেতা কোর্টে জামিন চাইতে গিয়ে: গ্রেপ্তার। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর হুমকি। জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাভারে অভিযান চালিয়ে পিস্তল ম্যাগাজিনসহ ৩ জন আটক। ভিয়েতনাম, দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক স্টেডিয়াম। সৌদিতে ৪ টি অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার। রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার।

মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এ সময় ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ৩টি মোটরসাইকেল,৬টি মুঠোফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ডাকাতির ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় ছুরি, তিনটি মোটরসাইকেল, ছয়টি মুঠোফোন, নগদ ৫৯ হাজার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা, সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার অন্যান্য কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন