নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দীলিপ আগারওয়ালকে গ্রেপ্তার করেছে এসআরবি।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

দিলীপ কুমার আগারওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্হপনা পরিচালক (এমডিকে) রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান চালানো হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডির অনুরোধে সংশ্লিষ্ট মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলাটির অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেননি তিনি।

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দিলীপ আগারওয়ালাকে গ্রেফতার করেছিল তৎকালীন র‌্যাব। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তী সময়ে জামিনে কারামুক্ত হন তিনি।

এবার সিআইডির করা একটি মামলার সূত্র ধরে তাঁকে আবারও গ্রেফতার করা হলো। তবে এ মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, তা এখনো বিস্তারিতভাবে জানা যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন