গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। পরে সেটি খুলে ভেতরে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়।আজ মঙ্গলবার রাতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহা, হারুন অর রশিদ এ তথ্য জানান।
ডিসি মোহা, হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তুটি দেখতে বোমার মতো করে তৈরি করে রেখে যাওয়া হয়েছিল। তবে এর ভেতরে বিস্ফোরকজাতীয় কিছু পাওয়া যায়নি।
amardesh24.com









