নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা।

স্পোর্টস ডেস্ক।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পাশাপাশি তাকে ২৫৫ ইউরো (৩৫ হাজার ৩৮৩ টাকা) জরিমানাও করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ফেডারেশনের শৃঙ্খলা পরিষদ এই রায় দেয়।

তবে পুরো ৩০ দিন নতুন করে নিষেধাজ্ঞা কাটাতে হবে না পর্তুগিজ অধিনায়ককে। রায়ে আগের সাময়িক নিষেধাজ্ঞার ১৯ দিন সমন্বয় করা হয়েছে। ফলে সিদ্ধান্ত ঘোষণার সময় তার শাস্তির বাকি ছিল ১১ দিন।

পর্তুগিজ ক্রীড়া দৈনিক রেকর্ড জানিয়েছে, এই হিসাবে ৩০ অক্টোবর শেষ হবে রোনালদোর নিষেধাজ্ঞা। নভেম্বরে জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে তাই তার ফেরার সুযোগ থাকছে। নেশনস লিগে ১৪ নভেম্বর ডেনমার্ক ও ১৭ নভেম্বর ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। অবশ্য শাস্তির মেয়াদ শেষ হলেও দলে ফিরতে কোচের ডাক পেতে হবে তাকে।

ঘটনার শুরু গত ৩০ সেপ্টেম্বর। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে কোপেনহেগেনে পর্তুগালের শিবির ছেড়ে যান রোনালদো। কোচ হোর্হে জেসুসের সঙ্গে দলে নিজের ভূমিকা নিয়ে মতবিরোধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোনালদোর অভিযোগ, নরওয়ের বিপক্ষে তাকে ৩০ মিনিট খেলানোর কথা দিয়েও তা রাখেননি জেসুস। শেষ পর্যন্ত পুরো ম্যাচ বেঞ্চেই কাটাতে হয় তাকে। পরে নিজের বিবৃতিতে রোনালদো বলেন, ‘বিরতি থেকেই গা গরম করেছি, সময় গড়িয়ে যেতে দেখেছি, কিন্তু আমাকে ডাকা হয়নি।

amardesh24com

আরও পড়ুন