নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী।

সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বন্দিদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না, এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা হবে।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র না দেখে মন্তব্য করা সমীচীন হবে না।

তিনি আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।

এর আগে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন