নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নগরীর রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসে করে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় বাস থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে তাকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বাসে করে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন