নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে,আজ মঙ্গলবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর আগে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি জানিয়েছে, অভিযান চালানো বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সোমবার রাত ১২টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে ডিবি। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন