নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ।

নিউজ ডেস্ক।

রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তুলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দিলে তা বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার সকাল দশটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন প্রধানমন্ত্রী।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আবদারে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন।

এ সময় কলেজের অধ্যক্ষ বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির এসব দাবি লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে তা বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।

amardesh24.com

 

আরও পড়ুন